নতুন কলরেট বনাম আলাপ..
নতুন কলরেট নিয়ে পোস্ট করব ভাবছি, বেশ কয়েকজন ইনবক্সেও নক করেছেন।কি দিয়ে শুরু করব ভেবে পাচ্ছিলাম না।
আমি বিশ্বাস করি আলাপ মাত্র ৪০ দিনে আপনার অফুরন্ত ভালোবাসার একটি সেবা এ্যাপে পরিনত হয়েছে। এত অল্প সময়ে চলমান আপডেটে থাকা কোন এ্যাপ জনপ্রিয়তার শীর্ষে পৌছাতে পেরেছে কিনা আমার অজানা।
ব্যাবহারের পাশাপাশি নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছিলেন সকল গ্রাহক,যার ফলশ্রুতিতে আলাপ কারিগরি টীম দারুন সব ফিচারসহ পরিবর্তন নিয়ে আসছে প্রতিনিয়তই। এ সফলতা আলাপটীম সদস্য ও নিশ্চিত সকল গ্রাহকবৃন্দের।
বিটিআরসি বাংলাদেশ সরকারের সকল টেলিকমিউনিকেশনস প্রতিস্ঠানের জন্য বিধি -বিধান প্রণয়ন করেন।যা আইনি ভাবে সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান মেনে চলতে বাধ্য থাকেন।
বিটিসিএল বাংলাদেশ সরকারের মালিকানাধীন একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। টেলিফোন, ইন্টারনেট, ডোমেইন সেবা, আইপিটিএসপি কলিং ইত্যাদি সহ সকল সেবা প্রচলিত নিয়ম মেনে সর্বনীম্ন মূল্যে শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে গ্রাহকের দ্বার প্রান্তে পৌছে দিয়ে থাকেন।
আলাপ বিটিসিটল এর একটি এ্যাপ ভিত্তীক সেবা। গত ২৪ শে মার্চ উন্মূক্ত করা হলেও নিয়ম মেনে পর্যায়ক্রমে সার্কিট সংযোজন ও ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়েছিল। যদিও আলাপ এ্যাপ হিসেবে শুরু থেকেই বর্তমানের চাইতেও কয়েকগুন গ্রাহকের নিরবিচ্ছীন্ন সেবাদানের সক্ষমতা নিয়েই যাত্রাশুরু করেছিল।
সার্কিট বৃদ্ধির অনুপাতে গ্রাহক নিবন্ধন হাড় বেশি হওয়ায় পিক আওয়ারে কিছু গ্রাহক কল করতে সমস্যার সম্মুক্ষীন হতেন যা কখনই বিটিসিএল তথা আলাপ টীমের কাম্য ছিলনা। আমারা আমাদের সার্কিট সক্ষমতা বৃদ্ধি করে যাবতীয় সমস্যার অবসানে যখন আশানিয়ে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি গ্রহককে একদম সাশ্রয়ী রেটে নিরবিচ্ছীন্ন কথা বলার সুযোগ করে দিতে, তখনই দূ:খ নিয়ে লিখতে হচ্ছে আপনাদের আজকের এ প্রতিকৃয়াটির বিষয়ে!
আজ বিটিআরসি কর্তৃক জারীকৃত আইপিটিএসপি কলিং নীতিমালার নতুন বিধানে উল্লেখ করা হয়েছে :-
* সকল আইপিটিএসপি টু মোবাইল অপারেটরের কলরেট সর্বনীম্ন হতে হবে ০.৪০/- প্রতি মিনিট।
*এবং আইপিটিএসপি টু আইপিটিএসপি এর রেট হবে অপারেটর কর্তৃক নির্ধারিত রেট।
যা আগামী ৭ই মে'২১ থেকে কার্যকর হবে।এবং সেবা প্রতিষ্ঠান হিসেবে অনিচ্ছা শত্তেও "আলাপ" তথা বিটিসিএল মানতে বাধ্য থাকবে!
এখন কথা হল,প্রিয় গ্রাহক, এ্যাপ বা যেকোন সেবা গ্রহন নি:সন্দেহে আমার আপনার প্রত্যেকের আপন সীদ্ধান্ত, তবে #আলাপের এ পরিবার থেকে আমরা কিছু বিষয়ের প্রতি দৃস্টি রেখে অনুরোধ করতে চাই সাথেই থাকার।
তা হল:
আলাপ ব্যতিরেখেও সকল আইপিটিএসপি কলিংয়ে কলরেট ৪০ পয়সা বা তার চেয়ে বেশী হবে নিশ্চই।এ ক্ষেত্রে আলাপই নিয়মের সর্বনীম্ন রেট উপহার দিবে আপনাকে।
একটি মাত্র এ্যাপ যা মোবাইল অপারেটরের চাইতে বহুগুনে আপনাকে ফ্রেন্ডলী ফিচার দিচ্ছে।
আলাপ টু আলাপ কলরেটের সুযোগ থাকলেও আলাপ শুধু গ্রাহক সুবিধার কথা চিন্তা করে একদমই ফ্রি কলিং ও ম্যাসেজিং সুবিধা রেখেছে।
সার্কিট অপ্রাতুল্যতা শীঘ্রই দূর হয়ে ২৪/৭ নিরবিচ্ছীন্ন সেবা নিয়ে আসছে আলাপ।
কিছু সময়ের মধ্যেই আপনার প্রদেয় পরামর্শের অনেকগুলো আপডেট সহ হাতের মুঠোয় আসছে নতুন এক #আলাপ!
সাময়ীক কল রেট বেশী মনে হলেও সাধারন মোবাইল অপারেটরের তুলনায় যা এখনও প্রায় ২০ পয়সা কম।
সরকারী এ সেবাটিতে কোনই হিডেন চার্জ নেই।
সর্বোপরি আপনার প্রিয় মার্তৃভূমির একমাত্র নিজস্ব অনলাইন কলিং সেবা "আলাপ"।
সর্বশেষ একটি কথা,নতুন এ বিধান হয়ত বিজ্ঞজন মহৎ উদ্দেশ্যকে করেই রচনা করেছেন।
আসুন আমরা সবাই আলাপ অ্যাপ ব্যবহার করি।

Post a Comment