অপু বিশ্বাস অধিক পরিচিত; জন্ম: ১১ অক্টোবর ১৯৮৯, বগুড়া, বাংলাদেশ) হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ২০০৬ সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন। তিনি ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসাবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস ৭২টিরও অধিক চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। শাকিব খানের পাশাপাশি তিনি অন্য নায়কের সাথে অভিনয় করেছেন। তার মধ্যে অন্যতম হলো নায়ক মান্নার সাথে মেশিনম্যান সিনেমা তে অংশগ্রহণ করেছিলেন।
জন্ম কৈশোর.
অপু বিশ্বাস ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে জন্মগ্রহণ করেন।[২] বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাসের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট অপু। তার শৈশব ও কৈশোর কেটেছে বগুড়াতেই। প্রথম স্কুল এসওএস হারম্যান মেইনার। তারপর আলোর মেলা, ক্রিসেন্ট হাই স্কুল এবং সব শেষে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। বাবা-মায়ের যৌথ উৎসাহেই মূলতঃ নাচতে শুরু করেন। বগুড়ার নৃত্যগুরু আবদুস সামাদের কাছে নাচের তালিম নেন।এভাবেই তিনি আস্তে আস্তে সবার মাঝে পরিচিত লাভ করে। একের পর এক বাজিমাত সিনেমা করে আলোড়ন সৃষ্টি করে।
অভিনয় জীবন.
অপু বিশ্বাস ২০০৫ সালে অবন্তি নামে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। পরের বছর এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে প্রধান অভিনেত্রী হয়ে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। ছবিটি ব্যবসা সফল হয় এবং অপু বিশ্বাস রাতারাতি তারকায় রূপান্তরিত হন। শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের গ্রহণযোগ্যতা পেলে এফআই মানিক এই জুটিকে নিয়ে একই বছরে পিতার আসন, চাচ্চু, ও দাদীমা চলচ্চিত্র নির্মাণ করেন। এবং রাজাবাবু সিনেমার জন্য সবার কাছে পরিচিত লাভ করে।
জনপ্রিয় চলচ্চিত্র তালিকা.
ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, নিঃশ্বাস আমার তুমি, রাজাবাবু, হিরো দ্য সুপারস্টার, মেশিনম্যান, চাচ্চু আমার চাচ্চু, পরান যায় জ্বলিয়া, টপ হিরো, কে আপন কে পর, কোটি টাকার প্রেম, কিং খান, আদরের জামাই, তোর কারনে বেচে আছি, একবার বলো ভালোবাসি, জিদ্দি মামা, ঢাকার কিং, দুর্ধর্ষ প্রেমিক, এক টাকার দেনমোহর, দুই পৃথিবী, ডেয়ারিং লাভার, রাজনীতি, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, মাইনেমিজ খান।


Post a Comment