মান্নানার জীবনী..
সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার (মঞ্চনাম মান্না হিসাবেই অধিক পরিচিত; জন্ম ১৪ এপ্রিল ১৯৬৪ - মৃত্যু ১৭ ফেব্রুয়ারি ২০০৮) ছিলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক। মান্না চব্বিশ বছরের কর্মজীবনে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত আম্মাজান চলচ্চিত্রটি বাংলাদেশের ব্যবসাসফল ও জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম। তিনি বীর সৈনিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
জন্ম.সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার ১৪ এপ্রিল ১৯৬৪,কালিহাতি, টাঙ্গাইল, বাংলাদেশ
মৃত্যু.১৭ ফেব্রুয়ারি ২০০৮ (বয়স ৪৩) ঢাকা, বাংলাদেশ।
মৃত্যুর কারণ.হৃদাঘাত
সমাধি.এলেঙ্গা, টাঙ্গাইল
মাতৃশিক্ষায়তন.ঢাকা কলেজ
পেশা.অভিনেতা, প্রযোজক
কর্মজীবন.১৯৮৪–২০০৮
১৯৯১-১৯৯৬
মান্না ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাসেম মালার প্রেম চলচ্চিত্রে প্রথম একক নায়ক হিসেবে চম্পার বিপরীতে অভিনয় করেন। চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হলে, তিনি কয়েকটি চলচ্চিত্রে কাজ করারও সুযোগ পান।
মৃত্যু..
এরপর ১৯৯২ সালে কাজী হায়াতের দাঙ্গা ও ত্রাস চলচ্চিত্রেও একক অভিনেতা হিসাবে সফলতা পান তিনি। একই বছর তার অভিনীত মোস্তফা আনোয়ারের অন্ধ প্রেম, মনতাজুর রহমান আকবরের প্রেম দিওয়ানা ও ডিস্কো ড্যান্সার, কাজী হায়াতের দেশদ্রোহী, মনতাজুর রহমান আকবরের বাবার আদেশ, অশোক ঘোষের শাদী মোবারক, বুলবুল আহমেদের গরম হাওয়া, সাইফুল আজম কাশেমের সাক্ষাৎ, কামাল আহমেদের অবুঝ সন্তান, দেলোয়ার জাহান ঝন্টুর গরীবের বন্ধু চলচ্চিত্রগুলো মুক্তি পায়।
মান্নার চলচ্চিত্রের তালিকা..
মাথা নষ্ট,আসলাম ভাই,লুটতরাজ,বড়লোকের জামাই, চাকরের প্রেম, পিতা মাতার আমানত, জগত সংসার, জীবন নিয়ে যুদ্ধ, সমাজ কে বদলে দাও, সুলতান, মেশিন ম্যান, নষ্ট জীবন, রিক্সাওয়ালার প্রেম, মুসা ভাই, মায়ের মর্যাদা, দাপট, এ দেশ কার, কাবলিওয়ালা, মান্না ভাই, জোড়া খুন, আমি জেল থেকে বলছি, ভাইয়ের শত্রু ভাই, সম্রাট, বীর সৈনিক, মাস্তানের উপর মাস্তান, দুইবধু একসামি, বোমা হামলা, মেজর সাহেব, ভাইয়া, আরমান, আব্বাজান, কুখ্যাত খুনি, ঝড়, গুন্ডা নাম্বার ওয়ান, কষ্ট, খত বিখ্যাত, হিসাব নিকাশ, হাতিয়ার, সত্য মিথ্যার লড়াই, সাক্ষাৎ, সত্যের জয়, সত্যের বিজয়, মুক্তি চাই, ভেজা বিড়াল, মিনিস্টার আরো অনেক ছবি আছে। সংক্ষিপ্তভাবে দেওয়া হলো।
পরবর্তী পোষ্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।

Post a Comment