Student Unique ID Notice ইউনিক আইডি ফরম সম্পর্কিত সংশোধিত বিজ্ঞপ্তি

৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থীদের প্রদান করা হবে ইউনিক আইডি।

ইউনিক আইডি তৈরি করার জন্য সময় আরো বাড়ানো হয়েছে। একসাথে সকল কাজ সম্পাদন করতে হলে অনেক সময়ের প্রয়োজন। সেই কারণে শিক্ষা মন্ত্রণালয়কে সময় বাড়ানো হয়েছে। ইউনিক আইডি নির্ভুল করতে সকল কাগজপত্র ভালোভাবে যাচাই করবে শিক্ষা মন্ত্রণালয়। এবং রক্তের গ্রুপ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার রক্তের গ্রুপের সার্টিফিকেট প্রদান করতে হবে। এলোমেলোভাবে কোন তথ্য দিলে আবেদন বাতিল করা হবে। তাকে আবার পুনরায় আবেদন করতে হবে।

যে সকল কাগজপত্র প্রয়োজন হবে

(১) শিক্ষার্থীর সদ্য তােলা পাসপাের্ট সাইজের ২ কপি ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড রঙ্গিন ছবি, যা সম্মুখভাগ থেকে তােলা যেন দুই চোখ একই সাথে দৃশ্যমান হয়);

(২) শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ (Birth Registration Certificate) এর অনুলিপি;

(৩) শিক্ষার্থীর মাতা, পিতা এবং প্রযােজ্যক্ষেত্রে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি;

(৪) শিক্ষার্থীর মাতা, পিতা এবং প্রযােজ্যক্ষেত্রে অভিভাবকের জন্ম নিবন্ধনের অনুলিপি(যদি থাকে)


Post a Comment

Previous Post Next Post