এখন আপনি ঘরে বসেই ভোটার হতে পারবেন। আগে সাধারণত ভোটার যখন হালনাগাদ করা হতো তখন ছাড়া ভোটার হওয়া যেত না। এখন আপনার মোবাইল ফোন দিয়েও ভোটার হতে পারবেন।

ভোটার হতে গেলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে নতুন ভোটারের জন্য আবেদন করতে হবে। অবশ্যই আবেদন করার সময় আপনার সকল সনদপত্রের সাথে মিল রাখতে হবে। তারপর আবেদন সম্পন্ন করার পর একটা পিডিএফ ফ্রম দিবে। ফরমটি ডাউনলোড করার পর কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিবেন। ওই ফরমটি অনলাইন থেকে পূরণ হবে। তারপর আপনি ইউনিয়ন পর্যায়ে বসবাস করলে ওয়ার্ড মেম্বার এর সিগনেচার লাগবে। আর যদি পৌরসভা মধ্যে থাকেন তাহলে আপনার ওয়ার্ডের কাউন্সিলর দিয়ে সিগনেচার করতে হবে। এরপর আপনি অনলাইনে আবেদনের সময় যে নাম্বার দিয়েছিলেন ওই নাম্বারে ছবি তোলার জন্য একটা মেসেজ যাবে। মেসেজের যে তারিখ লেখা থাকবে ওই তারিখে উপস্থিত হয়ে ছবি উঠবেন।

যে সকল কাগজপত্র প্রয়োজন

১. আপনার আবেদন ফরম

২. আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সত্যায়িত।

৩. আপনার মা বাবার ভোটার আইডি কার্ডের ফটোকপি সত্যায়িত।৪

. জন্ম নিবন্ধন এর ফটোকপি সত্যায়িত।

৫. বাড়ি ট্যাক্সের রশিদ।

৬. বিদ্যুৎ বিলের কপি।

৭. চেয়ারম্যানের সনদপত্র।

এই সবকিছু নিয়ে নির্বাচন কমিশনের অফিসে যোগাযোগ করতে হবে।

ধন্যবাদ





Post a Comment

Previous Post Next Post