Nid card Banglades হারানো আইডি কার্ড উত্তোলনের নিয়ম

জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে করণীয়

১। প্রশ্নঃ ID Card হারিয়ে গিয়েছে। কিভাবে নতুন কার্ড পেতে পারি?
উত্তরঃ নিকটতম থানায় জিডি করে জিডির মূল কপিসহ সংশ্লিষ্ট উপজেল/থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে অথবা ঢাকায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হবে। আবেদন করার পর অবশ্যই হারানোর ফরম পূরণ করে জমা দিতে হবে। সোনালী ব্যাংকের অনুকূলে হারানোর নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে ট্রেজারি চালান তৈরি করতে হবে। জমা দেওয়ার পর কিছুদিন অপেক্ষা করতে হবে। মোবাইল এর মাধ্যমে গতিবিধি আপনাকে জানিয়ে দেওয়া হবে। এরপর আপনার সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের অফিস থেকে আপনার ভোটার আইডি কার্ড সংগ্রহ করবেন।

                        আবেদন ফরম

২। প্রশ্নঃ প্রাপ্তি স্বীকারপত্র / ID Card হারিয়ে গেছে কিন্তু কোন Document নেই বা NID নম্বর/ ভোটার নম্বর/ স্লিপের নম্বর নেই, সে ক্ষেত্রে কি করণীয়?

উত্তরঃ সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ জেলা নির্বাচন অফিস থেকে Voter Number সংগ্রহ করে NID Registration Wing/ উপজেলা/ থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদন করতে হবে। আপনার আবেদন কার্যকর হওয়ার পর আপনার মোবাইলে এসএমএস পাঠানো হবে। এসএমএস পাওয়ার সাথে সাথে আপনার নির্বাচন কমিশনের যোগাযোগ করবেন আপনাকে ভোটার নাম্বার দেওয়া হবে। সে তথ্য দিয়ে আপনি পুনরায় আপনার ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।
ভোটার আইডি কার্ড সম্পর্কে যাবতীয় তথ্য পেতে অনেক সাইট ভিজিট করুন। আপনার ভোটার আইডি কার্ডে কোন সমস্যা থাকলে, যদি না বুঝে থাকেন নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন। যত তাড়াতাড়ি সম্ভব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়া হবে।
ধন্যবাদ.......


Post a Comment

Previous Post Next Post