Ebook class one

বই পড়বো অনলাইনে প্রথম শ্রেণী থেকে মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বোর্ড বই

আপনি যেকোন যায়গায় যেকোন স্থানে অনলাইনে বই পড়তে পারবেন। বই আপনার কাছে না থাকলেও জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইট গিয়ে প্রথম শ্রেণী থেকে মাধ্যমিক শ্রেণী পর্যন্ত সকল ভর্তির বই পাবেন। আপনার পড়াশোনা করার জন্য ই-বুক অর্থাৎ ইলেকট্রনিক বই অনলাইনে দেওয়া আছে। আপনার যদি কোন কারনে বই নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে আপনি ই বুক থেকে বই ডাউনলোড করে পড়তে পারেন। অথবা আপনার সুবিধার জন্য প্রিন্ট করে নিতে পারেন।

জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড এই ওয়েবসাইটটি নিয়ন্ত্রণ করে। ই-বুকে সাধারণত বোর্ড বই আপলোড করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য এটি আপডেট করা হয়েছে। আগে সাধারণত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বই পাওয়া যেত। এখন তা আপডেট করে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত করা হয়েছে। ভবিষ্যতে উচ্চ মাধ্যমিক পর্যন্ত করা হবে।

কিভাবে ইবুকে বই পড়বেন চলুন জেনে নেই। ইবুকে বই পড়তে হলে আমি নিচে একটি ওয়েবসাইট দেবো। সেই ওয়েবসাইটে ভিজিট করে বই ডাউনলোড করে নিবেন। আপনার ডাউনলোডকৃত বইটি পিডিএফ আকারে থাকবে। তারপর সেটা ওপেন করবেন। যদি কারো ফোনে ওপেন না হয় তাহলে (পিডিএফ রিডার) এই অ্যাপটি ইন্সটল করে নিবেন আশাকরি বই পড়তে পারবেন।

                               সকল বই

Post a Comment

Previous Post Next Post