NID Card Bangladesh



 ১০ বছর বয়সেই পাওয়া যাবে এনআইডি

ভোটার হালনাগাদ আর মাঠে নয় অনলাইনেই সব সার্ভিস

পর্যায়ক্রমে দেশের সকল নাগরিকের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে ইসির। তারই অংশ হিসেবে ১০ বছর বয়সীদের তথ্য সংগ্রহ করার কাজে হাত দিচ্ছেন তারা। ২০১১ সালের পরে যারা জন্মগ্রহণ করেছে, এমন নাগরিকদের নিবন্ধনের ঘোষণা শিগগিরই আসছে। অর্থাৎ ১০ বছরের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দেওয়া হবে। বর্তমানে ১৬ বছরের বেশি বয়সীদের নিবন্ধনের সুযোগ রয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্বশীল সূত্রে এ খবর জানা গেছে।

ইসি সূত্র জানায়, বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তল্লাশির কাজ থেকে নিজেদের গুটিয়ে নিতে চাইছেন তারা। দীর্ঘদিনের রেওয়াজ ভেঙে নতুন ভোটার নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ, ভোটার তালিকায় ঠিকানা স্থানান্তর, জাতীয় পরিচয়পত্রে নাম সংশোধনসহ সব ধরনের কাজ অনলাইনে শুরু করেছে তারা। আগামী এক মাসের মধ্যে ইসি একটি নতুন অ্যাপস তৈরি করতে যাচ্ছে, যাতে এনআইডির সব ধরনের সেবা পাওয়া যাবে।

স্মার্ট কার্ড

বর্তমান সরকার প্রায় সকল গ্রামেই নতুন ভোটারের হাতে স্মার্ট কার্ড পৌঁছে দিয়েছে। ক্রাইম থেকে সবাইকে মুক্ত রাখার জন্য বয়স মাত্র 10 হলেই হাতে দেওয়া হবে স্মার্ট কার্ড। স্মার্ট কার্ডে ওই ব্যক্তির সকল তথ্য সংরক্ষণ থাকবে,সে যদি কোন অপরাধে যুক্ত হয় তাকে দ্রুত সনাক্ত করার জন্য সরকার এই পদ্ধতি অবলম্বন করেছে। যার ফলে দেশের সন্ত্রাস কিছুটা হলেও কমে আসবে। এবং দুইটি সেবাআমরা দ্রুত পাচ্ছি সেটি হলো দ্রুত স্মার্ট কার্ড এবং কোন অপরাধীকে আইনের সামনে আনা ।


Post a Comment

Previous Post Next Post