আজ আমরা যে মহান ব্যক্তিকে নিয়ে আলোচনা করব সে হলো নায়ক শাকিব খান।
শাকিব খান হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, চলচ্চিত্র সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালবাসা(১৯৯৯) চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন।তিনি গণমাধ্যমে "সুপারস্টার", "কিং খান" ও "ঢালিউড কিং" হিসাবে সম্বোধিত হন। তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা।
জন্ম ও পরিচয়.
শাকিব খান ১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদীতে মাসুদ রানা হিসাবে জন্মগ্রহণ করেন। খানের গোপালগঞ্জজেলা মুকসুদপুর উপজেলায়। তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মাতা নূরজাহান একজন গৃহিণী। তার পরিবারের অন্যান্য সদস্যরা হলেন এক বোন ও এক ভাই। বাবার চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলায়।
তার কর্মজীবন শুরু হয় ১৯৯৯ সাল থেকে । তার সন্তানের নাম আব্রাম খান জয়। সম্প্রতি চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাথে বিয়ে হলেও ২০১৭ সালে বিচ্ছেদ হয়। তার নিজস্ব প্রতিষ্ঠান নাম এসকে ফ্লিম।
শাকিব তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আটটি মেরিল-প্রথম আলো পুরস্কার,তিনটি বাচসাস পুরস্কার ও চারটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার। তিনি ২০১০ সালের ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, ২০১২ সালের খোদার পরে মা, ২০১৫ সালের আরো ভালোবাসবো তোমায় এবং ২০১৭ সালের সত্তা চলচ্চিত্রের জন্য চারবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
চলচ্চিত্র প্রযোজক
২০১৪ সালে শাকিব খান এসকে ফিল্মস নামের একটি প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন। ফেব্রুয়ারি ২০২০-এর হিসাব অনুযায়ী তিনি তিনটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। ৫ বছর পর ২০১৯ সালে তার নিজস্ব প্রযোজনা সংস্থা এসকে ফিল্মসের ব্যানারে পাসওয়ার্ডচলচ্চিত্রের মাধ্যমে পুনরায় প্রযোজনায় ফেরেন এই অভিনেতা। এটি মুক্তির দিক দিয়ে তার প্রযোজিত দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে ২০১৮ সালে তিনি হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা নামে একটি চলচ্চিত্র প্রযোজনায় হাত দেন। চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করার কথা রয়েছে শবনম বুবলি। পরে অবশ্য চলচ্চিত্রটি আর মুক্তি পায়নি। বর্তমানে এটির চিত্রায়ণ চলছে। তার সর্বশেষ প্রযোজিত চলচ্চিত্র বীর, যা ২০২০ সালের ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পায়।
উল্লেখযোগ্য সিনেমা
প্রিয়া আমার প্রিয়া, বলবো কথা বাসর ঘরে, আমার প্রাণের প্রিয়া, মনের জালা, চাচ্চু আমার চাচ্চু, কিং খান, হিরো দ্য সুপারস্টার, রাজাবাবু, শিকারি, ভাইজান এলো রে, মাইনেমিজ খান, মায়ের হাতের বালা, তোমার জন্য মরতে পারি, সে আমার মন কেড়েছে, আদরের জামাই, নাকাব, চালবাজ, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, বীর, পাসওয়ার্ড, রাজনীতি, সংক্ষিপ্ত আকারে দেয়া হলো।



Post a Comment