মুশফিকুর রহমান বাংলাদেশী ক্রিকেটার

 Mushfiqur Rahim মুশফিকুর রহমানের জানা অজানা তথ্য ২০২১

মোহাম্মদ মুশফিকুর রহিম (জন্ম: ৯ মে, ১৯৮৭) একজন বাংলাদেশী ক্রিকেটার এবং বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যটে তিনি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন। সেপ্টেম্বর ২০১১ থেকে রহিম জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন। মূলত তিনি একজন উইকেট-রক্ষক এবং মাঝারিসারির ব্যাটসম্যান। ছোটখাটো গড়নের এই সদা হাস্যোজ্জ্বল খেলোয়াড়টি স্ট্যাম্পের পেছনে বকবক করার জন্য পরিচিত হয়ে আসছেন। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম ডাবল সেঞ্চুরি তথা সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে কৃতিত্ব অর্জন করেন।


পূর্ণ নাম.মোহাম্মদ মুশফিকুর রহিম

জন্ম.৯ মে ১৯৮৭ (বয়স ৩৩) বগুড়া, বাংলাদেশ

ডাকনাম.মিতু

উচ্চতা.৫ ফুট ৪ ইঞ্চি (১.৬৩ মিটার)

সম্পর্ক.মাহবুব হামিদ তারা (বাবা)

রহিমা খাতুন (মা)

জান্নাতুল কিফায়াত মন্ডি (স্ত্রী)


দলের তথ্য

২০০৬-রাজশাহী বিভাগ

২০০৭-সিলেট বিভাগ

২০০৮-রাজশাহী বিভাগ

২০১২-দুরন্ত রাজশাহী

২০১২-নাগেনাহিরা নাগাস

২০১৩-২০১৫-সিলেট রয়্যালস

২০১৬-করাচী কিংস

২০১৬-বরিশাল বুলস

২০১৮-১৯-চিটাগাং ভাইকিংস


কর্মজীবন

২০০৫ সালে ইংল্যান্ড সফরে মুশফিক প্রথমবারের মত জাতীয় দলে সুযোগ পান। ইংল্যান্ডের মাটিতে এটাই ছিলো বাংলাদেশের প্রথম সফর। অপরিচিত পরিবেশ এবং সীম বোলিংয়ের মোকাবেলায় তাই বাংলাদেশী ব্যাটসম্যানদের যথেষ্ট ভুগতে হয়। প্রস্তুতিমূলক ম্যাচ খেলে মুশফিক পরিবেশের সাথে ধাতস্থ হয়ে নেন। যার প্রমাণ সাসেক্সের বিরুদ্ধে তার ৬৩ রানের ইনিংস এবং নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে করা অপরাজিত ১১৫* শুরুরদিকে যদিও তাকে কেবল উইকেট-কিপার হিসেবে বিবেচনা করা হচ্ছিল, গা গরমের ম্যাচগুলোতে তার ক্রীড়া প্রদর্শন নির্বাচকদের নতুন করে ভাবতে বাধ্য করে। ফলশ্রুতিতে লর্ডসে অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী টেস্টে তিনি স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবেই দলে জায়গা করে নেন। 


২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে ৪ জানুয়ারি, ২০১৫ তারিখে বিসিবি কর্তৃপক্ষ বাংলাদেশ দলের ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এতে তিনিও দলের অন্যতম সদস্য মনোনীত হন।


মুশফিকুর রহিম ওডিআই অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ২০১১-২০১৪ ।

আরো বিস্তারিত জানতে পারবেন তার অফিসিয়াল ফেসবুক পেজে


Post a Comment

Previous Post Next Post