Hero alom arbi song

 


আশরাফুল আলম সাঈদ ১৯৮৫ সালের ২০ জানুয়ারি বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুর রাজ্জাক, মা আশরাফুন বেগম। প্রথম দিকে নিজ গ্রাম এরুলিয়ায় সিডি বিক্রির কাজ করতেন এবং পরবর্তীতে স্যাটেলাইট টিভি সংযোগের (কেবল পরিচালনা) ব্যবসায় নামেন।ক্যবল সংযোগের ব্যবসা চলাকালে শখের বশে তিনি সঙ্গীত ভিডিও নির্মাণ শুরু করেন। আশরাফুল আলমের ইউটিউবে আপলোড করা সঙ্গীত ভিডিও নিয়ে ২০১৬ সালের দিকে সামাজিক যোগাযোগের মাধ্যম বিশেষ করে ফেসবুকে বাংলাদেশের ব্যবহারকারীরা ট্রল এবং মিম তৈরি শুরু করলে দ্রুতই তিনি পরিচিত হয়ে উঠেন। এসময় মুশফিকুর রহিমসহ আরও বেশ কয়েকজন বাংলাদেশী তারকা আশরাফুল আলমের সাথে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।


এরপর বিবিসি হিন্দি, জি নিউজ, এনডিটিভি, ডেইলি ভাস্কর, মিড-ডেসহ ভারতের প্রথম সারির সংবাদমাধ্যমগুলো তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।[৩] ফলে তিনি ভারতীয় ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে আলোচিত হন। ইয়াহু ইন্ডিয়ার এক জরিপ অনুসারে সেসময় ভারতীয় অভিনেতা সালমান খানের চেয়ে আলমকে বেশিবার গুগলে অনুসন্ধান করা হয়েছে।


২০১৮ খ্রিষ্টাব্দের গুগল অনুসন্ধানের প্রবণতায় বাংলাদেশে দশম অবস্থানে থাকেন হিরো আলম।


অভিনয়

১১ আগস্ট ২০১৭ তারিখে আশরাফুল আলম অভিনীত প্রথম ছবি মার ছক্কা মুক্তি পায়।[২৪] ২০১৮ সালে তিনি বিজু দ্য হিরো নামে একটি বলিউড চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।[২৫] এছাড়া বাংলাদেশে বেশকিছু বিজ্ঞানপনচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।১৬ অক্টোবর ২০২০ মুক্তি পায় হিরো আলমের দ্বিতীয় সিনেমা 'সাহসী হিরো আলম'। সিনেমাটি পরিচালনা করেছেন এ আর মুকুল নেত্রবাদী আর প্রযোজনা করেন হিরো আলম নিজেই।


রাজনৈতিক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হিরো আলম জাতীয় পার্টি থেকে বগুড়া-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র কেনেন।[১৪] দলটি থেকে মনোনয়ন না পাবার পর বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি পান ৬৩৮ ভোট এবং মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ ভোট না পাবার দরুন তার জামানত বাজেয়াপ্ত করা হয়।২০১৯ সালের মে মাসে তিনি জাতীয় পার্টির সাংস্কৃতিক অঙ্গসংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক হিসেবে নিযুক্ত হন।


হিরো আলম সবার পরিচিত নাম। সে কয়েক মাস ধরে তার অভিনয় জীবনকে সঙ্গীত এ পরিণত করেছে।সে অভিনয়ের পাশাপাশি প্রতিনিয়ত গান করে যাচ্ছে। বাংলা গানের পাশাপাশি চায়না গান আরবি গান হিন্দি গান গাইছেন। এসকল গান গেয়ে ভাইরাল হয়েছেন। এবং তার এই সকল কর্মকান্ড অনেক মানুষই অনেক ভাবে নিচ্ছেন। তবে হিরো আলম কারো কথায় কান না দিয়ে তার নিজের মত চলছেন।



দুই সপ্তাহ আগে তার একটি আরবি গান রিলিজ হয়েছে। এবং তার লক্ষের বেশি ভিউ হয়েছে গানটিতে। সে প্রফেশনাল শিল্পী না হয়েও সবার মাঝে পরিচিতি পেয়েছে। তার গানের দিকে যদি লক্ষ করি তার প্রত্যেকটা গানের কমেন্ট বাজে। সবাই খারাপ ভাষায় গালাগালি করে। তার ভিডিও নিয়ে রোস্ট করে গান নিয়ে রোস্ট করে অভিনয় নিয়ে রোস্ট করে ইত্যাদি।


Post a Comment

Previous Post Next Post